নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াত
অক্টোবর ২৮, ২০২৫
হাসিনাকে খুশি করতে ঝটিকা মিছিল,আনা হচ্ছে লোক ভাড়া করে
অক্টোবর ২৯, ২০২৫
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াত
অক্টোবর ২৮, ২০২৫
হাসিনাকে খুশি করতে ঝটিকা মিছিল,আনা হচ্ছে লোক ভাড়া করে
অক্টোবর ২৯, ২০২৫

গণভোটের ব্যাপারে সুনির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দিচ্ছি না : আলী রীয়াজ

সরকার কীভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে, সেই সুপারিশ আমরা দিয়েছি। সুপারিশের কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে, কোনগুলো আদেশের (অর্ডারের) মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, সেটি আমরা আলাদা করে দিয়েছি।
জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকার চাইলে গণভোটের আয়োজন করতে পারে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সরকার আদেশ দেবেন, এটা সরকারের হাতে রেখেছি। আর গণভোটের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিন নির্ধারণ করে দিইনি। আদেশ দেয়ার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত গণভোট করবেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ‘সরকার কীভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে, সেই সুপারিশ আমরা দিয়েছি। সুপারিশের কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে, কোনগুলো আদেশের (অর্ডারের) মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, সেটি আমরা আলাদা করে দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। ৩০টি দলের সঙ্গে বসে সেগুলো আলোচনা করা হয়। দলগুলো ও বিশেষজ্ঞদের মতামত এবং কমিশনের সদস্যদের অভিজ্ঞতা মিলিয়ে সুপারিশগুলো করা হয়।’
এর আগে এদিন সকালে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *