
কারো সঙ্গে নির্বাচনি সমঝোতার সিদ্ধান্ত নেয়নি এনসিপি: সারজিস
অক্টোবর ২৮, ২০২৫
নিবন্ধিত সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না: সুন্নী জোট
অক্টোবর ২৮, ২০২৫রাষ্ট্রক্ষমতায় গেলে চাকরিতে মায়েদের কর্মঘণ্টা আট ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
জামায়াত আমির বলেন, ‘একজন মা সন্তান জন্ম দিচ্ছেন, লালন-পালন করছেন, আবার ক্ষেত্রবিশেষে পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন। পুরুষ যদি আট ঘণ্টা কাজ করেন, নারীরও সমান সময় কাজ করা কি ন্যায্য? আমরা ক্ষমতায় গেলে তাঁদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করব, যাতে মা হিসেবে তাঁরা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারেন।’
তিনি আরো বলেন, ‘আমরা যদি সুযোগ পাই, মায়েদের বাড়তি সম্মান দেব—এটা হবে তাঁদের প্রতি ইনসাফ। একজন মা সন্তান জন্ম দিচ্ছেন, লালন-পালন করছেন, আবার কর্মক্ষেত্রেও দায়িত্ব পালন করছেন। আমারও আট ঘণ্টা, তাঁরও আট ঘণ্টা—এটা অবিচার নয় কি? আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ তাঁদের কর্মঘণ্টা কমিয়ে দেব, যাতে মা হিসেবে তাঁরা সন্তানের হক আদায় করতে পারেন।’ ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যদি আট ঘণ্টার জায়গায় পাঁচ ঘণ্টা করি, মায়েরা এতই দায়িত্বশীল যে তাঁরা চিন্তা করবেন—সরকার যে সম্মান দিয়েছে, তার প্রতিদান হিসেবে আট ঘণ্টার কাজ পাঁচ ঘণ্টায় শেষ করা আমাদের দায়িত্ব।’
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা জানি, এই সরকারের মেয়াদকালে সব হত্যার বিচার সম্পন্ন করা সম্ভব নয়। তবে জাতি চায়, তারা বিদায় নেওয়ার আগে অন্তত একটি দৃশ্যমান রায় দেখুক, যাতে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ফিরে আসে। এরপর আল্লাহ যাদের হাতে সরকার পরিচালনার দায়িত্ব দেবেন, তাদের উচিত হবে বিচারের ন্যায়সংগত ও সুষ্ঠু সমাপ্তি নিশ্চিত করা। আমরা কোনো সাজানো বা মিথ্যা বিচার চাই না, চাই প্রকৃত ন্যায়বিচার।’
প্রবাসীদের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘শুধু রেমিট্যান্স পাঠানো নয়, দেশের উন্নয়নে প্রবাসী মেধাবীদেরও যুক্ত করতে হবে। আমাদের তরুণরা বিশ্বের নানা প্রান্তে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে। আমরা চাই, তারা দেশের উন্নয়নে অংশ নিক।’
প্রবাসীদের ভোটাধিকারের প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে যাঁরা দেশে যেতে পারবেন না, এখান থেকে দোয়া করবেন, কিন্তু ভোট মিস করবেন না। প্রবাসীদের ভোট দেশের উন্নয়নের শক্তি হিসেবে কাজ করবে।


