নিজের ন্যায্য সুযোগ ফিরে পেতে বিসিবির কাছে বিচার চেয়ে সোহাগ গাজীর চিঠি
অক্টোবর ২৭, ২০২৫
প্রাণনাশের হুমকি আসার পরও ৬ জুয়ারিকে ধরেছে বিসিবি
অক্টোবর ২৯, ২০২৫
নিজের ন্যায্য সুযোগ ফিরে পেতে বিসিবির কাছে বিচার চেয়ে সোহাগ গাজীর চিঠি
অক্টোবর ২৭, ২০২৫
প্রাণনাশের হুমকি আসার পরও ৬ জুয়ারিকে ধরেছে বিসিবি
অক্টোবর ২৯, ২০২৫

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এবার চট্টগ্রামে টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এবার চট্টগ্রামে টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
বাংলাদেশের সামনে টানা পঞ্চম সিরিজ জয়ের হাতছানি। শ্রীলংকা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জয়ের পর সামনে এবার ওয়েস্ট ইন্ডিজ। ২০২৪ সালের ডিসেম্বরে ক্যারিবীয়দের তাদেরই মাঠে ৩-০তে হারিয়ে দেয়ার কৃতিত্ব দেখায় টাইগাররা। এবার ঘরের মাঠে লিটন ও তার সহযোদ্ধারা কি পারবেন সিরিজ জিততে?
উল্টো রথে ওয়েস্ট ইন্ডিজ। গত অক্টোবর থেকে টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে দুইবারের সাবেক বিশ্বজয়ীরা। এর মধ্যে বাংলাদেশের কাছেও হেরেছে তারা। তবে সম্প্রতি আরব আমিরাতের মাঠে আইসিসির সহযোগী দেশ নেপালের কাছে সিরিজ পরাজয়ই তাদের সবচেয়ে বেশি আহত করেছে। সেই শোক ভুলে এবার তারা জয়রথে ফিরতে মরিয়া।
চট্টগ্রাম শহরের অন্যতম প্রাচীন স্থাপনা সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের (সিআরবি) সামনে গতকাল দুপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো বিশ্বের সামনে তুলে ধরতেই বিসিবি ও পর্যটন করপোরেশনের এ উদ্যোগ। ব্যতিক্রমী এ আয়োজনের পর সোমবার মাঠের লড়াই শুরু।
ট্রফি উন্মোচন শেষে গতকাল দুপুরে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি অবশ্য প্রতিপক্ষের চেয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই বেশি কথা বলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজকে কাজে লাগাতে চান লিটন। তিনি চান, এ দুই সিরিজই যেন তাদের জন্য কঠিন চ‍্যালেঞ্জের হয়।
সাগরিকায় আজ প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ২৯ ও ৩১ অক্টোবর পরের দুটি ম্যাচ। ঠিক এক মাস পর চট্টগ্রামে প্রথম ম্যাচ দিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। তার আগে অবশ্য সিলেট ও ঢাকায় আইরিশদের সঙ্গে দুটি টেস্ট খেলবে টাইগাররা। নিজেদের ঝালিয়ে নিতে এ ছয় টি-টোয়েন্টির দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছেন লিটন।
সংবাদ সম্মেলনে লিটন বললেন, ‘সত্যি কথা বলতে, আমি চাই দুইটা সিরিজে আমাদের খেলোয়াড়রা যেন চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি মনে করি, এই ছয়টা ম্যাচে আমরা যতটা পিছিয়ে থাকব, ততটাই ভালো। ব্যাকফুটে থাকব, এর অর্থ চ্যালেঞ্জের কথা বলছি। এই না যে, আমরা ম্যাচে পিছিয়ে থাকব। আমি চাই, বোলাররা যখন বল করবে তখন যেন চাপ থাকে। যে জিনিসগুলো ভবিষ্যৎ, মানে সামনে যেহেতু বিশ্বকাপ, সেখানে আমাকে সাহায্য করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *