জাতিসংঘে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা বহাল রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
অক্টোবর ২৬, ২০২৫
পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ, চাকরি দেয়া হবে মেট্রোরেলে
অক্টোবর ২৬, ২০২৫
জাতিসংঘে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা বহাল রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
অক্টোবর ২৬, ২০২৫
পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ, চাকরি দেয়া হবে মেট্রোরেলে
অক্টোবর ২৬, ২০২৫

ইসিতে বিএনপির চিঠি জোটের প্রার্থীদের নিজস্ব নয়, ইচ্ছেমতো প্রতীক চায় বিএনপি

জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ চাওয়ার অধিকার আছে। এবং এ যাবত এ প্রক্রিয়াতেই জোটবদ্ধ দলগুলোর চাহিদা অনুসারে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে এবং এতে কোনো সমস্যা সৃষ্টি হয় না।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট করলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে, এই নিয়মের সঙ্গে একমত নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আরপিও এর ২০ ধারার সংশোধনে আপত্তি জানিয়েছে দলটি। বিএনপি চায়, জোটের ভোটে নিজের ইচ্ছেমতো প্রতীক যেন প্রার্থী পায়। গণপ্রতিনিধিত্ব আদেশে এই সংক্রান্ত সংশোধনী বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ। এই বৈঠকে প্রতিনিধি দলে ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘ইতিপূর্বে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের বিবেচনায় জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং নিজেদের দলের বা জোটের অন্য কোনো দলের নির্বাচনের প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। যা তাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। এর আগে এই প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানে কোনো জটিলতা বা সমস্যা সৃষ্টি হয়নি, সুন্দরভাবে নির্বাচন হয়েছে।’
তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রচলিত এ প্রক্রিয়া পরিবর্তন বা সংশোধন করার কোনো দাবি ছিল না। বরং এই সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের অভিমত চাওয়া হলে বিএনপি বলেছে আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ দল বা জোটের প্রতীক সংশ্লিষ্ট বিষয়ে পরিবর্তনের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে না। যথাসময়ে তা ঐকমত্য কমিশন ও সরকারকে জানিয়ে দেয়া হয়েছে।’
ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনাকালে আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে কোনো পরিবর্তন আনা হবে না— এ মর্মে বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে। কিন্তু হঠাৎ করে পত্রিকায় এলো জোট করলেও ভোট করতে হবে নিজের দলীয় প্রতীকে।’
জোট গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে জয়ী হওয়া উল্লেখ করে ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ চাওয়ার অধিকার আছে। এবং এ যাবত এ প্রক্রিয়াতেই জোটবদ্ধ দলগুলোর চাহিদা অনুসারে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে এবং এতে কোনো সমস্যা সৃষ্টি হয় না। এই বহুল প্রচলিত প্রক্রিয়া এবং পদ্ধতি পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে তা আমাদের বোধগম্য না।’
ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘তাছাড়া নির্বাচনে প্রধান স্টেকগুলো অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রাক কনসাল্টেশন ছাড়াই এমন একটা মেজর সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত এবং আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’
আরপিওর এই সংশোধনী রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছে বলে বিএনপি মনে করে। এ সংক্রান্ত একটি চিঠি উপদেষ্টা পর্যায়ে বিএনপির পক্ষ থেকে দেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দল বা নিজের দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার রয়েছে। কিন্তু যখন জোটবদ্ধ হয়, তখন সে তার নিজের প্রতীক নিয়ে করবে না জোটের অন্য কোন দলের প্রতীকে করবে সেটার সিদ্ধান্ত নেয়ার অধিকারও তার। সেভাবেই নির্বাচন হয়েছে।’
উল্লেখ্য, এবার আরপিও সংশোধনে একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে। দলের জোটগত ভোটের বিষয়ে পরিবর্তন এনে বলা হয়েছে, জোট মনোনীত প্রার্থী হলেও তাকে ভোট করতে হবে নিজের দলের প্রতীকে। নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগতভাবে নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান আরপিও-এর অনুচ্ছেদ ২০ এ ‍যুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *