স্থগিত থাকা দলের বিষয়ে ইসির করণীয় কিছু নেই : রহমানেল মাছউদ
অক্টোবর ২৫, ২০২৫
শেখ মুজিব বাকশাল কায়েম করে যা করতে পারেনি, শেখ হাসিনা তা করে গেছে: প্রেস সচিব
অক্টোবর ২৫, ২০২৫
স্থগিত থাকা দলের বিষয়ে ইসির করণীয় কিছু নেই : রহমানেল মাছউদ
অক্টোবর ২৫, ২০২৫
শেখ মুজিব বাকশাল কায়েম করে যা করতে পারেনি, শেখ হাসিনা তা করে গেছে: প্রেস সচিব
অক্টোবর ২৫, ২০২৫

রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দলের বিভেদের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অতীতের ওপর ভিত্তি করে সামনে আগাবো আমরা। আমাদের সন্তানদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে।’

সামনের দিনে রাজনৈতিক দলে মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাবেন বলেও প্রত্যাশা করে তিনি বলেন, ‘আমাদের বিভেদের কারণ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে এই জাতি আমাদের ক্ষমা করবে না।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে সবাই একত্রিত হয়ে আদর্শগত ও মতপার্থক্য থাকা স্বত্বেও স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক হতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধে ঐক্যবদ্ধ থাকবো আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *