আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থাইল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
অক্টোবর ২৫, ২০২৫
আরপিও সংশোধন থেকে সরলে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি
অক্টোবর ২৫, ২০২৫
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থাইল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
অক্টোবর ২৫, ২০২৫
আরপিও সংশোধন থেকে সরলে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি
অক্টোবর ২৫, ২০২৫

গোল্ডেন বুট হাতে কাঁপালেন মাঠ, ‘ইউনিকর্নদের ইউনিকর্ন’ মেসির জোড়া গোলে মায়ামির জয়

আগের দিনই ক্লাব ঘোষণা করেছে যে, মেসির সঙ্গে তাদের তিন বছরের চুক্তি নবায়ন হয়েছে।

গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে লিওনেল মেসির হাতে গোল্ডেন বুট ট্রফি তুলে দেন এমএলএস কমিশনার ডন গারবার। পুরস্কার গ্রহণের পর মাঠে ফিরেই যেন প্রতিপক্ষকে মেসির বার্তা— তার জাদু এখনো চলছে।

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ শুরু হলো মেসি-ম্যাজিকে। গোল্ডেন বুট হাতে পেয়েছেন ম্যাচের আগেই। তারপর শুরু প্রথম ম্যাচ, আর সেখানেই জোড়া গোল করে ইন্টার মায়ামিকে দারুণ জয় এনে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। ইস্টার্ন কনফারেন্সের সেরা তিন ম্যাচের প্রথমটিতে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মায়ামি।

ম্যাচ শুরুর আগে ইন্টার মায়ামির জন্য ছিল এক বিশেষ মুহূর্ত। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে লিওনেল মেসির হাতে গোল্ডেন বুট ট্রফি তুলে দেন এমএলএস কমিশনার ডন গারবার। পুরস্কার গ্রহণের পর মাঠে ফিরেই যেন প্রতিপক্ষকে মেসির বার্তা— তার জাদু এখনো চলছে।

মাত্র ১৯ মিনিটের মাথায় জাদুকরী গোল! সতীর্থের পাস থেকে ডি-বক্সের মধ্যে ডাইভিং হেডে গোল করেন মেসি। হেডে মেসির গোল তুলনামূলকভাবে কম বলে এমন দৃশ্য কিছুটা অপ্রত্যাশিতই ছিল। তবে পদার্থবিজ্ঞানের সূত্র বা শারীরিক সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে যাওয়ার মতো মেসি যে প্রত্যাশার মানবীয় মানদণ্ডকেও কখনো কখনো মুচকি হেসে উড়িয়ে দেন, সেটা তো নতুন নয়!

বিরতির পর দ্বিতীয়ার্ধেও বজায় থাকে মায়ামির দাপট। ম্যাচের ৬২ মিনিটে মায়ামির হয়ে দ্বিতীয় গোলটি আসে। আর এই গোলের কারিগরও সেই মেসি! ডানদিকে ইয়ান ফ্রেকে পাস দেন এলএমটেন। ফ্রে বলটি বক্সে চিপ করে পাঠান, আর সেই বল হেডে জালে জড়ান তাদেও আলেনদে।

ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়ের ৯৬ মিনিটে আসে মেসির দ্বিতীয় গোল। ডি-বক্সের মধ্যে বলটি ডিফেন্ডারদের পায়ে লেগে অপ্রত্যাশিতভাবে আনমার্কড মেসির সামনে চলে আসে। ভুল করেননি ফুটবলের রাজপুত্র। ঠাণ্ডা মাথায় বলটি জালে ঠেলে দেন রোজারিওর ফুটবল-বিস্ময়। স্কোর দাঁড়ায় ৩-০।

১০১ মিনিটে ন্যাশভিলের হয়ে একটি গোল শোধ করেন হানি মুখতার। সেটি ম্যাচের শেষ শট হওয়ায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই বড় জয়টি ইন্টার মায়ামির জন্য আরো একটি কারণে বিশেষ। কারণ, এর ঠিক আগের দিনই ক্লাব ঘোষণা করেছে যে মেসির সঙ্গে তাদের তিন বছরের চুক্তি নবায়ন হয়েছে। ফলে মেসি তার চল্লিশের কোটাতেও এ ক্লাবেই থাকতে পারেন।

এমএলএস কমিশনার ডন গারবার বলেন, আমরা কখনো কল্পনাও করিনি যে লিও এই ক্লাব, এই শহর এবং এই লিগের জন্য এমন কিছু করতে পারবেন। তিনি মেজর লিগ সকারের গতিপথ পাল্টে দিয়েছেন। তার আরো তিন বছর থাকা আমাদের জন্য আরেকটা উপহার। মেসি হলো ‘ইউনিকর্নদের ইউনিকর্ন’। তার চিন্তা, তীব্রতা আর জেতার ইচ্ছা তাকে ফুটবল ইতিহাসের সেরা করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *