ইসির জনবল নিয়ে বিএনপির উদ্বেগ, বিতর্কিতদের দায়িত্বে না রাখার আহ্বান
অক্টোবর ২৩, ২০২৫
শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ
অক্টোবর ২৩, ২০২৫
ইসির জনবল নিয়ে বিএনপির উদ্বেগ, বিতর্কিতদের দায়িত্বে না রাখার আহ্বান
অক্টোবর ২৩, ২০২৫
শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ
অক্টোবর ২৩, ২০২৫

জুলাই গণহত্যা শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর

মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ঘোষণা করেন।

এদিন মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *