বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে: জাহাঙ্গীর
অক্টোবর ২১, ২০২৫
নির্মাণকাজে ধীরগতি জনভোগান্তি বাড়াচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প
অক্টোবর ২১, ২০২৫
বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে: জাহাঙ্গীর
অক্টোবর ২১, ২০২৫
নির্মাণকাজে ধীরগতি জনভোগান্তি বাড়াচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প
অক্টোবর ২১, ২০২৫

দেশকে সুন্দর করার সুযোগ এসেছিল কিন্তু চারদিকে অনৈক্যের সুর —মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অভ্যুত্থানের পর দেশটাকে আবার সুন্দর করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু আমরা দেখছি, আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনৈক্যে চলে যাচ্ছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অভ্যুত্থানের পর দেশটাকে আবার সুন্দর করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু আমরা দেখছি, আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনৈক্যে চলে যাচ্ছেন। চারদিকে অনৈক্যের সুর দেখে আমরা অনেকেই হতাশ হচ্ছি।’ গতকাল রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ নামের ম্যাগাজিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাজনীতির মধ্যে সততা ও স্বপ্ন পূরণের লক্ষ্যে দৌড় দেয়ার ইচ্ছা তৈরি করা না গেলে রাজনীতি কখনই সুন্দর হবে না। গতবার তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে দেখেছি। নিজের স্বার্থে সম্পদ তৈরি করলে মানুষের ঘৃণা ছাড়া আর কিছু অর্জন করা যায় না।’

শিক্ষার বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদ ও আমলাদের দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে দেশের শিক্ষা ব্যবস্থা নিম্নমানের। এজন্য দায়ী আমরা রাজনীতিবিদরা, দায়ী আমাদের আমলাতন্ত্র।’

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনটা অনেক সুন্দর। জীবনকে স্বপ্নময় রাখতে হবে। মার্টিন লুথার কিং বলেছিলেন, আই হ্যাভ আ ড্রিম। তোমার অবশ্যই স্বপ্ন থাকতে হবে এবং সেই স্বপ্ন পূরণে সক্ষম হতে হবে। স্বপ্ন ছাড়া তুমি কোথাও পৌঁছতে পারবে না।’

বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় পরিক্রমার ব্যবস্থাপনা সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদসহ সংবর্ধিত শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *