
এক দশকে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণে ব্যয় ২০ হাজার কোটি টাকারও বেশি
অক্টোবর ২১, ২০২৫
ডিবিএইচ ফাইন্যান্সের নিট সুদ আয় কমেছে ১৬ শতাংশ
অক্টোবর ২১, ২০২৫নারী ওয়ানডে বিশ্বকাপে গতকাল শ্রীলংকার বিপক্ষে জিততে জিততে তীরে গিয়ে তরী ডুবল বাংলাদেশের। শেষ দিকে মাত্র ১ রানের ব্যবধানে ৫ উইকেটের পতন ঘটলে বিস্ময়করভাবেই ম্যাচে হেরে যায় বাংলাদেশ।
নারী ওয়ানডে বিশ্বকাপে গতকাল শ্রীলংকার বিপক্ষে জিততে জিততে তীরে গিয়ে তরী ডুবল বাংলাদেশের। শেষ দিকে মাত্র ১ রানের ব্যবধানে ৫ উইকেটের পতন ঘটলে বিস্ময়করভাবেই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। ৬ উইকেট হাতে নিয়ে ১২ বলে ১২ রানের সমীকরণ মেলাতে পারেননি নিগার সুলতানা ও তার সতীর্থরা। বাংলাদেশ দল হেরে যায় ৭ রানে।
৬ উইকেট হাতে নিয়ে ১২ বলে ১২ রানের প্রয়োজন ছিল বাংলাদেশের। উইকেটে ছিলেন সেট ব্যাটার নিগার ও রিতু মনি। ৪৯তম ওভারে দুই রান নেয়ার পর সুগন্ধিকা কুমারির বলে বোল্ড হয়ে যান রিতু মনি (১৩ বলে ৭)। নতুন ব্যাটার রাবেয়া দুই বলে নেন এক রান। ফলে ৫ উইকেট হাতে নিয়ে শেষ ৬ বলে প্রয়োজন পড়ে ৯ রানের।
লংকান অধিনায়ক চামারি আতাপাত্তুর করা শেষ ওভারে নাটকীয়ভাবে টানা চার বলে উইকেট হারিয়ে লজ্জাজনক পরাজয়ের মুখে পড়ে বাংলাদেশ। টানা আউট হয়েছেন রাবেয়া, নাহিদা আক্তার, নিগার ও মারুফা আক্তার। শেষ দুই বল থেকে আসে মাত্র এক রান। ফলে ৭ রানের অভাবনীয় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এবং এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এবারের আসর থেকে বিদায় ঘটে নিগারদের। রোববার একই মাঠে ভারতের বিপক্ষে তাদের ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। যদিও সেমিফাইনালে যেতে জিততে হবে ভারতকে।
এর আগে টস জিতে আগে ব্যাটিং নেয়া লংকানরা ৪৮.৪ ওভারে ২০২ রান তুলতে সমর্থ হয়। হাসিনি পেরেরা ৯৯ বলে ৮৫ ও আতাপাত্তু ৪৩ বলে ৪৬ রান করেন। বাংলাদেশের স্পিনার স্বর্ণা আক্তার ২৭ রানে তিনটি ও রাবেয়া খান ৩৯ রানে দুটি উইকেট নেন।


