
প্রকল্প সংস্কৃতি বিবিএসের মূল কাজ থেকে মনোযোগ সরিয়ে দিয়েছে প্রকল্প সংস্কৃতির কারণে বিবিএস তাদের মূল কাজ—নিয়মিত ও নিরপেক্ষ পরিসংখ্যান প্রণয়ন—থেকে বিচ্যুত হয়েছে।
অক্টোবর ২০, ২০২৫
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড পুড়েছে ওষুধ শিল্পের কাঁচামাল ও যন্ত্রাংশ, সরবরাহ শৃঙ্খলে প্রভাব পড়ার শঙ্কা
অক্টোবর ২০, ২০২৫গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারকৃতরা হলেন আওয়ামী লীগের দারুস সালাম ৯ নং ওয়ার্ড এর ৪ নং ইউনিটের সাধারণ সম্পাদক সাইমন ইসলাম রনি (৪২), সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী রুবেল পেদা (৩০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জানে আলম চৌধুরী ঠান্ডু (৩২)।
এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা ও ভান্ডারিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশান শিকদার মিরাজ (২৬), ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানার মেহারী ইউপির সাধারণ সম্পাদক আল হেলাল (৪৭) এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সক্রিয় সদস্য ও রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মোরশেদ আলম মুন্নাকে (২৮) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


