ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন থেকে নির্বাচন কমিশন সরে আসায় জামায়াতের উদ্বেগ
অক্টোবর ২০, ২০২৫
সোমবার তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসছে ইসি
অক্টোবর ২০, ২০২৫
ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন থেকে নির্বাচন কমিশন সরে আসায় জামায়াতের উদ্বেগ
অক্টোবর ২০, ২০২৫
সোমবার তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসছে ইসি
অক্টোবর ২০, ২০২৫

চেতনা চাপিয়ে দেওয়ার রাজনীতি বাংলাদেশে আর হবে না: জাহিদুল ইসলাম

আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো আদর্শ চর্চা করতে পারেন। শিবিরের পক্ষ থেকে কখনো কাউকে কিছু চাপিয়ে দেওয়া হয় না বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সরকারি বরিশাল বজ্রমোহন (বিএম) কলেজ শাখা শিবিরের আয়োজনে রবিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম আরও বলেছেন, আমাদের ভালো লাগলে গ্রহণ করবেন-ভালো না লাগলে গ্রহণ করবেন না। আদর্শ নিয়ে জোরজবরদস্তি, চেতনার চাপাচাপির যে রাজনীতি অতীতে হয়েছিল, তা আর বাংলাদেশে হবে না।

বিএম কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি শাহেদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাহিদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম ও কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুন-অর রশীদ রাফি।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মো. রাশেদুল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বরিশাল মহানগরীর সাবেক সভাপতি শেখ নিয়ামুল করিম, সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম, মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন, অফিস সম্পাদক রাশেদুল হাসান, বায়তুল মাল সম্পাদক নাজমুল হক প্রমুখ।

অনুষ্ঠানে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সিনিয়র শিক্ষার্থীরা। অনুষ্ঠানটিতে ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষায় দিক-নির্দেশনা এবং শিক্ষাজীবনে ইতিবাচক মানসিকতা গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, ক্যারিয়ার গঠনের পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে উঠতে হবে তরুণ প্রজন্মকে। জুলাইয়ের স্পিড, জুলাইয়ের শাহাদাত আমরা ভুলে যাবো না। তাদের উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *