
জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
অক্টোবর ২০, ২০২৫
বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলস গ্রুপের প্রতিষ্ঠানে ৪০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা
অক্টোবর ২০, ২০২৫অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠল ইংল্যান্ড। সেমির বাকি দুটি টিকিটের জন্য এখন লড়াই হবে দক্ষিণ আফ্রিকা (৮), ভারত (৪) ও নিউজিল্যান্ডের (৪) মধ্যে। যদিও কাগজে-কলমে এখনো টিকে আছে বাংলাদেশ (২), শ্রীলংকা (২) ও পাকিস্তান (২)। রোববার ২ পয়েন্টের জন্য লড়বে শ্রীলংকা ও বাংলাদেশ। নাভি মুম্বাইতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
স্বাগতিক ভারতকে চার রানে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার ইন্দোরে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ২৮৯ রান তাড়া করতে নেমে স্মৃতি মন্ধানার ৮৮ ও হারমানপ্রিত কাউরের ৭০ রানও জেতাতে পারেনি ভারতকে।
এর আগে হিদার নাইট ৯১ বলে ১০৯ রানের রাজসিক ইনিংস খেলে ইংল্যান্ডকে ২৮৮ রানের সংগ্রহ গড়ে দেন। এছাড়া এমি জোনস ৫৬ ও অধিনায়ক ন্যাট শিভার-ব্র্যান্ট ৩৮ রান করেন। দীপ্তি শর্মা ৫১ রানে ৪টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৪২ রানের মধ্যে প্রতীকা রাওয়াল ও হারলিন দেওলকে হারায় ভারত। এরপর কাউর ও স্মৃতি ১২২ বলে ১২৫ রানের জুটি গড়ে দলকে সংহত অবস্থান গড়ে দেন। কাউর দলীয় ১৬৭ রানে ও স্মৃতি ২৩৪ রানের সময় আউট হয়ে যান। স্মৃতি ৯৪ বলে ৮৮ ও কাউর ৭০ বলে ৭০ রান করেন। এরপর রিচা ঘোষের ফিফটিও (৫৭ বলে ৫০) ভারতকে জেতাতে পারেনি।
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠল ইংল্যান্ড। সেমির বাকি দুটি টিকিটের জন্য এখন লড়াই হবে দক্ষিণ আফ্রিকা (৮), ভারত (৪) ও নিউজিল্যান্ডের (৪) মধ্যে। যদিও কাগজে-কলমে এখনো টিকে আছে বাংলাদেশ (২), শ্রীলংকা (২) ও পাকিস্তান (২)। রোববার ২ পয়েন্টের জন্য লড়বে শ্রীলংকা ও বাংলাদেশ। নাভি মুম্বাইতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।


