অবশেষে হিরো আলমকে দুধ দিয়ে গোসল করালেন নারী ভক্তরা
অক্টোবর ১৯, ২০২৫
নান্দনিক নাট্য সম্প্রদায়ের ৪৮ বছরের যাত্রা উদযাপন
অক্টোবর ২১, ২০২৫
অবশেষে হিরো আলমকে দুধ দিয়ে গোসল করালেন নারী ভক্তরা
অক্টোবর ১৯, ২০২৫
নান্দনিক নাট্য সম্প্রদায়ের ৪৮ বছরের যাত্রা উদযাপন
অক্টোবর ২১, ২০২৫

মগবাজারে হচ্ছে আইয়ুব বাচ্চু মিউজিয়াম

মিউজিয়ামের প্রতিটি অংশে তুলে ধরা হবে আইয়ুব বাচ্চুর শিল্পযাত্রার গল্প—চট্টগ্রাম থেকে ঢাকায় আসা, ‘এলআরবি’-এর উত্থান, জনপ্রিয় গান এবং কনসার্টের ঝলক।

রাজধানীর মগবাজারে নির্মিত হতে যাচ্ছে দেশের খ্যাতিমান গায়ক ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর নামাঙ্কিত মিউজিয়াম। এর নাম রাখা হবে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’। ১০ কাঠা জায়গাজুড়ে বিস্তৃত এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে আইয়ুব বাচ্চুর জীবন, সংগীত ও শিল্পভুবনের অজস্র স্মৃতি।

আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই এগিয়ে চলছে। ফাউন্ডেশনের সভাপতি ও প্রয়াত শিল্পীর স্ত্রী ফেরদৌস আক্তার জানিয়েছেন, এই মিউজিয়ামের জন্য সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

ফাউন্ডেশনের সেক্রেটারি এবং আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহযাত্রী আবদুল্লাহ আল মাসুদ জানান, মিউজিয়ামে শুধু তার ব্যবহৃত গিটার নয়, থাকবে টি-শার্ট, হ্যাট, ক্যাপ, রোদচশমা সহ তার ব্যক্তিগত কিছু স্মৃতি। এছাড়া, এবি কিচেনের আদলে তৈরি একটি রেকর্ডিং স্টুডিও থাকবে। দর্শনার্থীরা ভার্চুয়াল রিয়ালিটি মাধ্যমে আইয়ুব বাচ্চুর কনসার্টের অভিজ্ঞতা নিতে পারবেন।

পরিকল্পনার আওতায় মিউজিয়ামের সঙ্গে থাকবে একটি মিউজিক্যাল ক্যাফে, মিলনায়তন এবং নতুন সংগীতশিল্পীদের জন্য উন্মুক্ত স্টুডিও। এর মাধ্যমে তরুণ সংগীতপ্রেমীরা সরাসরি পরিচিত হবেন আইয়ুব বাচ্চুর জীবন ও সংগীতধারার সঙ্গে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মিউজিয়ামের প্রতিটি অংশে তুলে ধরা হবে তার শিল্পযাত্রার গল্প—চট্টগ্রাম থেকে ঢাকায় আসা, ‘এলআরবি’-এর উত্থান, জনপ্রিয় গান এবং কনসার্টের ঝলক। সংগীতবিশেষজ্ঞদের মতে, এটি শুধু স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং সাংস্কৃতিক প্রেরণার কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ হবে। ভবিষ্যৎ প্রজন্ম এই মিউজিয়ামের মাধ্যমে সংগীতকে ভালোবাসতে ও জানতে অনুপ্রাণিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *