শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ড
অক্টোবর ১৮, ২০২৫
দুর্বল শাসনব্যবস্থার সুযোগ নিচ্ছে বিনিয়োগকারীরা: পরিবেশ উপদেষ্টা
অক্টোবর ১৮, ২০২৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ড
অক্টোবর ১৮, ২০২৫
দুর্বল শাসনব্যবস্থার সুযোগ নিচ্ছে বিনিয়োগকারীরা: পরিবেশ উপদেষ্টা
অক্টোবর ১৮, ২০২৫

বাংলাদেশ–ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ইতালির পক্ষে নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র মিনিস্টার মাত্তেও পিয়ানতেদোসি। বৈঠকটি ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইতালির রাজধানী রোমে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে অনিয়মিত অভিবাসন, মানব পাচার, অর্থ পাচার ও আর্থিক অপরাধ প্রতিরোধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ইতালির পক্ষে নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র মিনিস্টার মাত্তেও পিয়ানতেদোসি। বৈঠকটি ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশ অভিবাসন ব্যবস্থাপনা ও মানব পাচার রোধে যৌথ নিরাপত্তা সংলাপ চালু, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান পরিচালনার বিষয়ে সম্মত হয়। একই সঙ্গে মানব পাচার মোকাবেলায় যৌথ টাস্কফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন ও বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়া বৈঠকে আর্থিক অপরাধ প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি ও প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করা হয়। ফরেনসিক তদন্ত ও সম্পদ পুনরুদ্ধারে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশের অগ্নিকাণ্ড তদন্তে সক্ষমতা বাড়াতে ইতালি প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেয়।

বৈঠকের শেষে উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বের ক্ষেত্রে এ বৈঠককে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *