
‘রণক্ষেত্র’ মানিক মিয়া অ্যাভিনিউ, ধাওয়া-পাল্টা ধাওয়া (ফটো স্টোরি)
অক্টোবর ১৭, ২০২৫
জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি : ঐকমত্য কমিশনের সহ-সভাপতি
অক্টোবর ১৭, ২০২৫তাদের তিনটি দাবি হলো— জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত করা এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেয়া।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ক্ষুদ্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি, বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ও ধাওয়া দেয়।
আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে, সকালে তিন দফা দাবিতে সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেন ‘জুলাই যোদ্ধারা’। একপর্যায়ে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন তারা। তাদের তিনটি দাবি হলো— জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত করা এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেয়া।
এমন পরিস্থিতিতে মঞ্চ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি থাকছে। তাই তাদের অনুষ্ঠান এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।
পরে পুলিশকে সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা যায়। এ সময় কয়েকজন ‘জুলাই যোদ্ধাদের’ আহত হন। তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
পরে ‘জুলাই যোদ্ধারা’ বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। একপর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যায়। এ সময় পুলিশ আবার তাদের সরিয়ে দেয়।
বিক্ষোভকারীদের একটি দলকে পুলিশ খামারবাড়ি মোড়ের দিকে, আরেকটি দলকে আসাদ গেট প্রান্তের দিকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।


