
ফেলে শীর্ষে গোপালগঞ্জ, ৭ জেলায় পাসের হার ৫০ শতাংশের নিচে
অক্টোবর ১৬, ২০২৫
কৃষকদের দাবি মেনে না নিলে ডিসি অফিস ঘেরাও করবেন: মির্জা ফখরুল
অক্টোবর ১৬, ২০২৫হবিবুর রহমান হলের ৪৭ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। আর শেরেবাংলা হলে ৫৫ শতাংশ, সোহরাওয়ার্দী হলে ৩৯ শতাংশ, শহীদ শামসুজ্জোহা হলে ৪৭ শতাংশ, রহমতুন্নেসা হলে ৫৫ শতাংশ, মাদার বখশ্ হলে ৪০ শতাংশ, মন্নুজান হলে ৪৫ শতাংশ, খালেদা জিয়া হলে ৫৬ শতাংশ ও তাপসী রাবেয়া হলে ৫৭ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচ ঘণ্টায় প্রায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কয়েকজন প্রিজাইডিং অফিসারের কাছ থেকে তথ্য নিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দুপুর দুইটা পর্যন্ত পাওয়া তথ্যমতে, হবিবুর রহমান হলের ৪৭ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। আর শেরেবাংলা হলে ৫৫ শতাংশ, সোহরাওয়ার্দী হলে ৩৯ শতাংশ, শহীদ শামসুজ্জোহা হলে ৪৭ শতাংশ, রহমতুন্নেসা হলে ৫৫ শতাংশ, মাদার বখশ্ হলে ৪০ শতাংশ, মন্নুজান হলে ৪৫ শতাংশ, খালেদা জিয়া হলে ৫৬ শতাংশ ও তাপসী রাবেয়া হলে ৫৭ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।
সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৭টি কেন্দ্রে ৯১৮ প্রার্থীকে ভোট দিচ্ছেন ২৮ হাজার ৯০১ জন ভোটার।
কেন্দ্র পরিদর্শনে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার অত্যন্ত উৎসাহজনক। আগের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুযায়ী এখানে ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হওয়ার আশা করা যায়। ভোটের সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।


