
মিরপুরে রাসায়নিক গুদামে বিস্ফোরণ, নিহত ১৬
অক্টোবর ১৫, ২০২৫
‘নির্মমতম নির্যাতন’: মুক্ত ফিলিস্তিনিদের মুখে ইসরায়েলি কারাগারের ভয়াবহতা
অক্টোবর ১৫, ২০২৫ভোটারদের মধ্যে অমোচনীয় কালি ব্যবহার, ক্যাম্পাসে বহিরাগত অনুপ্রবেশের অভিযোগ ছাড়া উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি।
চাকসু নির্বাচনে চলছে ভোট গ্রহণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) মো. কামাল উদ্দিন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, সুন্দর, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোট ওএমআর মেশিনে গণনা করা হবে। ফলে দ্রুত ফলাফল ঘোষণা হবে, সময়ক্ষেপণ হবে না। এজন্য নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে।
বিজ্ঞান অনুষদের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি সাংবাদিকদের আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন পর অনুষ্ঠিত চাকসু নির্বাচন সফল করতে কাজ করছে।
ব্রিফিং এর সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইয়াহহিয়ায় আকতার, প্রো ভাইস চ্যান্সেলর (শিক্ষা) শামীম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন। সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলার কথা। কিন্তু ভোট গ্রহণ শুরু হতে ৯টা ১৫ থেকে সাড়ে ৯টা বেজে যায়। ভোটারদের মধ্যে অমোচনীয় কালি ব্যবহার, ক্যাম্পাসে বহিরাগত অনুপ্রবেশের অভিযোগ ছাড়া উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি।
ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে অভিযোগ করেছেন শিবিরের (সম্প্রীতির শিক্ষার্থী জোট) ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। একই অভিযোগ করেন ছাত্রদলের এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি চাকসু নির্বাচন কমিশন।


