ডিসেম্বরে বাফুফে হাতছাড়া করবে বরাদ্দ আসা ফিফার ৩০ কোটি টাকা!
অক্টোবর ১৫, ২০২৫
দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুই ম্যাচে মিশ্র পারফরম্যান্স আনচেলত্তির ব্রাজিলের
অক্টোবর ১৬, ২০২৫
ডিসেম্বরে বাফুফে হাতছাড়া করবে বরাদ্দ আসা ফিফার ৩০ কোটি টাকা!
অক্টোবর ১৫, ২০২৫
দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুই ম্যাচে মিশ্র পারফরম্যান্স আনচেলত্তির ব্রাজিলের
অক্টোবর ১৬, ২০২৫

এশিয়ান কাপ বাছাই হংকং থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে বাংলাদেশ

এশিয়ান কাপের মূল পর্বে খেলতে চাইলে টানা তিন ম্যাচ জিততে হতো বাংলাদেশকে। যদিও হাভিয়ের কাবরেরার দল গতকাল হংকংয়ের মাঠে ১-১ গোলে ড্র করে বসেছে।

এশিয়ান কাপের মূল পর্বে খেলতে চাইলে টানা তিন ম্যাচ জিততে হতো বাংলাদেশকে। যদিও হাভিয়ের কাবরেরার দল গতকাল হংকংয়ের মাঠে ১-১ গোলে ড্র করে বসেছে। দ্বিতীয়ার্ধে ভালো খেলেও শেষ পর্যন্ত তারা পেল এক পয়েন্ট। এতে দুই ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের।

‘সি’ গ্রুপ থেকে মূল পর্বে ওঠার বড় প্রতিদ্বন্দ্বী এখন হংকং (৪ ম্যাচে ৮ পয়েন্ট) ও সিঙ্গাপুর (৩ ম্যাচে ৫ পয়েন্ট)। টেবিলের তিনে ভারত (৩ ম্যাচে ২ পয়েন্ট) ও তলানিতে বাংলাদেশ (৪ ম্যাচে ২ পয়েন্ট)। শেষ দুই ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৮ এবং হংকং যদি শেষ দুটি ম্যাচে হেরে যায় তাদেরও থাকবে ৮ পয়েন্ট। তবু হংকং মূল পর্বে উঠে যাবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে। কাজেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিদায়।

গতকাল কাই তাক স্টেডিয়ামে ৩৬ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে নিজেদের বক্সে ফাউল করেন কাজী তারিক রায়হান। পেনাল্টি সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় হংকং। গোল করেন হংকং অধিনায়ক উইং কাই চিন। ফাহিমের দারুণ ক্রসে হেড করলেন ফাহামিদুল, বল নামালেন হংকংয়ের বক্সে। যেখানে বল পেলেন রাকিব, তার শট ঠেকাতে পারলেন না হংকং গোলকিপার। অবশেষে সমতা ফেরাল বাংলাদেশ। যদিও এ গোলে লক্ষ্যপূরণ হলো না।

৬৭ ও ৬৯ মিনিটে পরপর দুটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে দুবারই স্বাগতিকদের বাঁচিয়ে দিয়েছেন তাদের গোলরক্ষক। ৭৩ মিনিটে সাদ উদ্দিনের দুর্দান্ত ক্রস ডান দিকে থেকে। তবে গোলরক্ষককে একা পেয়েও সেই ক্রসে পা লাগাতে পারলেন না ফাহামিদুল।

এরপর একজন বেশি নিয়ে খেলার সুবিধা পায় বাংলাদেশ। ৭৫ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকং ডিফেন্ডার অলিভার গারবিগ। বাকি ১৫-২০ মিনিট ১০ জনের বিপক্ষে সুযোগ নিয়ে এক গোল আদায় করে নেয় বাংলাদেশ। যদিও পূর্ণ ৩ পয়েন্ট পাওয়া হলো না। দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ নষ্ট করে ১-১ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। এ ড্রয়ের ফলে দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে খেলার আশা শেষ হয়ে গেল তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *