‘মসজিদে জুতা পরে ঘুরছেন’, ট্রলের শিকার সোনাক্ষী
অক্টোবর ১৪, ২০২৫
বাসে সিট না পেয়ে চালকের পাশে বসে গেলেন অভিনেতা ডা. এজাজ
অক্টোবর ১৭, ২০২৫
‘মসজিদে জুতা পরে ঘুরছেন’, ট্রলের শিকার সোনাক্ষী
অক্টোবর ১৪, ২০২৫
বাসে সিট না পেয়ে চালকের পাশে বসে গেলেন অভিনেতা ডা. এজাজ
অক্টোবর ১৭, ২০২৫

ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করার মাঝে তফাত নেই’: শাহেদ আলী

ফেসবুক, টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোয় কোনো তফাত নেই-মাঝে আমি কোনো তফাত করতে পারি না।

এমনই মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা শাহেদ আলী। সম্প্রতি সামাজিক মাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাণের প্রবণতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে এই মন্তব্য করেন তিনি। শাহেদ আলীর মতে, অভিনয়শিল্পীর কাজ হলো চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়া, সোশ্যাল মিডিয়ায় ‘লাইভ’ বা ‘রিলস’ বানিয়ে টাকা কামানো নয়।

কদিন আগে মুক্তি পেয়েছে শাহেদ আলী অভিনীত চলচ্চিত্র ‘ফেরেশতে’। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সম্প্রতি আরো একটি নতুন সিনেমায় অভিনয় করেছেন তিনি। মঞ্চনাটকে দীর্ঘদিনের অভিজ্ঞ এই অভিনেতা সর্বশেষ অভিনয় করেছেন প্রাচ্যনাটের জনপ্রিয় নাটক ‘আগুনযাত্রা’-তে।

সে সাক্ষাৎকারে অভিনেতা আরো জানান, ‘নতুন একটি সিনেমায় অভিনয় করছি। এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা আসবে। কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সামনে সেগুলোর প্রচার প্রচারণায় মনোযোগী হব।’

অভিনয়পাগল এই শিল্পীর মতে, শিল্প ও শিল্পীর মর্যাদা তখনই রক্ষা পাবে, যখন তারা টাকার মোহে নয়, শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *