
মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে বিএনপিও
অক্টোবর ১৫, ২০২৫
মিরপুরে অগ্নিকাণ্ড: নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে জামায়াত
অক্টোবর ১৫, ২০২৫প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মিরপুরে আগুনের ঘটনায় যারা মারা গেছেন, তাদের মৃত্যুতে প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন। উনি বলেছেন যে, তাদের পরিবারের পাশে আমরা আছি। একইসঙ্গে তিনি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেন যে— এই ঘটনা তদন্ত করতে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
প্রেস সচিব বলেন, ‘‘সত্যিকার অর্থে কেমিক্যাল কারখানার বিস্ফোরণ বাংলাদেশে এর আগেও হয়েছে। কিন্তু এটা নিয়ে আমরা অনেক চেষ্টা করার পরও দেখা যাচ্ছে যে, অনেকেই অবৈধভাবে এসব কারখানা তৈরি করেন। সেক্ষেত্রে এই ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে যে, তার লাইসেন্স ঠিক ছিল কিনা, দাহ্য পদার্থের যারা ব্যবসা করেন, বা এই ধরনের গোডাউন বা কেমিক্যাল কারখানা করেন— তাদের যথাযথ ফায়ার ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স ছিল কিনা, সেটা দেখা হচ্ছে। সেগুলো দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’


