৭২২ কোটি টাকায় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার
অক্টোবর ১৪, ২০২৫
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬৬৫
অক্টোবর ১৪, ২০২৫
৭২২ কোটি টাকায় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার
অক্টোবর ১৪, ২০২৫
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬৬৫
অক্টোবর ১৪, ২০২৫

সন্ধ্যায় হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

হংকয়ের কাউলুনে সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশের টিকে থাকার এ ম্যাচটি।

গত সপ্তাহে ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। ফলে ৩-৪ গোলের ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। আশা বাঁচিয়ে রাখতে চাইলে বাকি তিন ম্যাচেই জিততে হবে। এ মিশনে আজ তারা খেলবে র‍্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা হংকংয়ের মাঠে।

এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচে আজ মঙ্গলবার সন্ধ্যায় হংকংয়ের মাঠে খেলতে নামছে বাংলাদেশ। কাউলুনে সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশের টিকে থাকার এ ম্যাচটি।

গত সপ্তাহে ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। ফলে ৩-৪ গোলের ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। ওই হারে বাংলাদেশের জন্য দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপের মূল পর্বে ওঠার কাজটা কঠিন হয়ে পড়ে। এখন আশা বাঁচিয়ে রাখতে চাইলে বাকি তিন ম্যাচেই জিততে হবে। এ মিশনে আজ তারা খেলবে র‍্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা হংকংয়ের মাঠে।

ঢাকায় বাংলাদেশের হয়ে গোল করেন হামজা চৌধুরী, শেখ মো. মোরছালিন ও শমিত সোম। যোগ করা সময়ের নবম মিনিটে শমিতের গোলে সমতা আনে বাংলাদেশ। তাতে এক পয়েন্ট পাওয়া প্রায় নিশ্চিত, এমন সময়ে গোল করে বসেন হংকংয়ের রাফায়েল মারকিস। হৃদয় ভাঙে ন্যাশনাল স্টেডিয়ামের ২০ হাজারেরও বেশি দর্শকের, সেই সঙ্গে বাংলাদেশ সমর্থকদের। আজ কি হংকংকে তাদেরই মাঠে হারিয়ে জয়োৎসব করতে পারবেন হাজমা, মোরছালিনরা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *