কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
অক্টোবর ১৩, ২০২৫
সারা দেশে টাইফয়েডের টিকা পেল ১৬ লাখ ৫৫ হাজার শিশু
অক্টোবর ১৩, ২০২৫
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
অক্টোবর ১৩, ২০২৫
সারা দেশে টাইফয়েডের টিকা পেল ১৬ লাখ ৫৫ হাজার শিশু
অক্টোবর ১৩, ২০২৫

নভেম্বরে গণভোট চায় জামায়াত

আমাদের দেশে এর আগেও একাধিকবার গণভোট হয়েছে। এটি একটি সাধারণ মানের ভোট। এর জন্য বিশাল আর্থিক সক্ষমতা বা রাজনৈতিকভাবে জনগণকে সম্পৃক্ত করার প্রয়োজন পড়ে না। শুধু ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট থাকবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা আগামী নভেম্বরেই গণভোট চাই। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে সেটির উদ্দেশ্য ও গুরুত্ব হারিয়ে যাবে। সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, আমাদের দেশে এর আগেও একাধিকবার গণভোট হয়েছে। এটি একটি সাধারণ মানের ভোট। এর জন্য বিশাল আর্থিক সক্ষমতা বা রাজনৈতিকভাবে জনগণকে সম্পৃক্ত করার প্রয়োজন পড়ে না। শুধু ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট থাকবে।

এ সময় জামায়াতের প্রতিনিধি দলে আরো ছিলেন কেন্দ্রীয় নেতা এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ। নির্বাচন কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *