এনসিপির মধ্যে কিংস পার্টির আচরণ চলে এসেছে: ইশরাক
অক্টোবর ১৩, ২০২৫
পাল্টাপাল্টি হামলায় বহু হতাহতের দাবি পাকিস্তান ও আফগানিস্তানের
অক্টোবর ১৩, ২০২৫
এনসিপির মধ্যে কিংস পার্টির আচরণ চলে এসেছে: ইশরাক
অক্টোবর ১৩, ২০২৫
পাল্টাপাল্টি হামলায় বহু হতাহতের দাবি পাকিস্তান ও আফগানিস্তানের
অক্টোবর ১৩, ২০২৫

গুলশান এলাকার ভোটার হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রাজধানীর গুলশান এলাকার ভোটার হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে তিনি মিরপুর এলাকার ভোটার ছিলেন। আজ রবিবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা যায়।

ইসি সূত্র বলছে, প্রধান উপদেষ্টার ঠিকানা আগে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স ছিল।

এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানায় নেওয়া হয়েছে, যা গুলশান-২-এর অন্তর্ভুক্ত। তাঁর স্থায়ী ঠিকানা চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে।

সূত্রটি জানায়, ঠিকানা পরিবর্তন নিয়ে প্রধান উপদেষ্টা গত ফেব্রুয়ারিতে আবেদন করলে তা অনুমোদন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি যে এলাকার ভোটার হন, সেই এলাকাতে তিনি ভোট দেন।

সে হিসেবে প্রধান উপদেষ্টা গুলশান এলাকায় ভোট দেবেন। এলাকাটি ঢাকা-১৭ আসনের অন্তর্গত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *