আমাকে হত্যার উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে: নুর
অক্টোবর ১২, ২০২৫
শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ: সাইফুল হক
অক্টোবর ১২, ২০২৫রাজনৈতিক নেতার পেশা, তাদের সংসার কিভাবে চলে, কত সম্পদের মালিক—প্রার্থী হওয়ার আগে তা ভোটারদের জানতে হবে। ভোট চাইতে আসলে মুখের ওপর ইনকাম কত জিজ্ঞাসা করতে হবে। নইলে দুর্নীতি কমবে না বলে মন্তব্য করেছেন নবগঠিত রাজনৈতিক দল জনতার দলের সদস্যসচিব মো. আজম খান।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে জনতার দলের গাজীপুর জেলা ও মহানগর কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন তিনি।
দলের জেলা কমিটির আহ্বায়ক মো. সামসুদ্দিন খন্দকারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সদস্যসচিব আবু জাফর রিপন, মহানগরীর আহ্বায়ক নূরুল ইসলাম, সদস্যসচিব শফিকুল ইসলাম বাবুল, কালীগঞ্জ উপজেলা সদস্যসচিব মো. নোমান প্রমুখ।
আজম খান বলেন, গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ভোট দিয়ে মানুষ ক্ষমতায় এনেছিল। তারা গুণগত কোনো পরিবর্তন করতে পারেননি। মানুষ একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে।
ভালো মানুষ রাজনীতিতে আসছেন না। এজন্যই জনতার দলের আত্মপ্রকাশ হয়েছে। যত বেশি ভালো মানুষ রাজনীতিতে আসবে, চাঁদাবাজ-সন্ত্রাসীরা ততই দূরে সরে যাবে। ইতিমধ্যে শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জনতার দলে যোগ দিয়েছেন। আমরা অন্যায়-দুর্নীতি চিরতলে দূর করতে চাই।
সভা শেষে ফিতা কেটে দলের জেল ও মহানগর কার্যালয় উদ্বোধন করা হয়।


