
বাঁচা-মরার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, প্রকাশিত একাদশ
অক্টোবর ১১, ২০২৫ইসরায়েলকে ধসিয়ে বিশ্বকাপের কাছে নরওয়ে
অক্টোবর ১২, ২০২৫এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে জর্ডান ও চাইনিজ তাইপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জর্ডানের উপকূলীয় শহর আকাবায় হবে ‘এইচ’ গ্রুপের লড়াই। আগামীকাল স্বাগতিক জর্ডানের বিপক্ষে ও শুক্রবার চাইনিজ তাইপের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা।
বাছাইপর্ব সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে সিরিয়াকে ২-০ গোলে ও স্বাগতিক আরব আমিরাতকে ৩-০ গোলে হারিয়ে দারুণ প্রস্তুতি সম্পন্ন করেছে দিশা বিশ্বাসের দল।
আগামী বছর চীনে অনুষ্ঠিত হবে দশম এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ। স্বাগতিক চীনসহ চারটি দল উঠেছে মূল পর্বে। বাকি আটটি দল আসবে বাছাইপর্ব খেলে। ২৭টি দল বাছাইপর্বে অংশ নিচ্ছে আট গ্রুপে ভাগ হয়ে। তিনটি গ্রুপে চারটি করে দল ও পাঁচটি গ্রুপে তিনটি করে দল রাখা হয়েছে। একেক গ্রুপের খেলা একেক দেশে হচ্ছে।


