ইসলাম বিরোধী বই লিখতে গিয়ে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন সংসদ সদস্য ক্লাভেরেন
অক্টোবর ৯, ২০২৫
৫০ পর্বে ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’
অক্টোবর ১২, ২০২৫
ইসলাম বিরোধী বই লিখতে গিয়ে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন সংসদ সদস্য ক্লাভেরেন
অক্টোবর ৯, ২০২৫
৫০ পর্বে ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’
অক্টোবর ১২, ২০২৫

দেশের প্রতিটি মানুষ গাজার পাশে দাঁড়াতে আকুল: শায়খ আহমাদুল্লাহ

দেশের প্রতিটি মানুষ গাজার পাশে দাঁড়াতে আকুল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

বাংলাদেশের প্রতিটি মানুষ গাজার মানুষের পাশে দাঁড়াতে আকুল উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, যুদ্ধবিরতির এ অনুকূল সময়ে বাংলাদেশ সরকারের কাছে আমাদের জোরালো দাবি—যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে এদেশের মানুষের অংশগ্রহণের পথ সুগম করার উদ্যোগ নিন।

তার পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, গাজার যুদ্ধবিরতি আপাতত স্বস্তির বার্তা এনে দিয়েছে। দীর্ঘ দুই বছরে হাজার হাজার মানুষের জীবনদানের পর আজ তারা যে নিরাপদে ঘুমাতে যেতে পারছে, এটাই আপাতত প্রশান্তি দিচ্ছে।

তিনি আরও লেখেন, অনেক শুভাকাঙ্ক্ষী আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে গা# জায় আর্থিক সহায়তা পৌঁছাতে চান। আসলে বাংলাদেশ থেকে তহবিল সংগ্রহ করে বাইরে পাঠানো আইনগত নানা জটিলতার কারণে প্রায় অসম্ভব একটি কাজ।

এমনকি, অ্যাম্বাসির মাধ্যমে আমরা যে সহযোগিতা পাঠানোর চেষ্টা করি, তারাও তা সরাসরি পৌঁছাতে পারে না। তবে সরকার চাইলে সীমিত পরিসরে হলেও সম্ভব। সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হোক—এটি আমাদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *