সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির ঔপন্যাসিক লাজলো ক্রাজনাহোরকাই
অক্টোবর ১০, ২০২৫
জাতীয় লীগ নিয়ে আপত্তি এনসিপির
অক্টোবর ১০, ২০২৫
সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির ঔপন্যাসিক লাজলো ক্রাজনাহোরকাই
অক্টোবর ১০, ২০২৫
জাতীয় লীগ নিয়ে আপত্তি এনসিপির
অক্টোবর ১০, ২০২৫

হংকংয়ের কাছে ৭ গোলের থ্রিলারে হারল বাংলাদেশ

নিজেদের ইতিহাসে ৪৫ বছর পর ও মাত্র দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপ ফুটবলে খেলার স্বপ্ন দেখছিলেন হামজা চৌধুরী, রাকিব হোসেনরা। যদিও সেই স্বপ্নপূরণ কঠিন হয়ে পড়ল।

নিজেদের ইতিহাসে ৪৫ বছর পর ও মাত্র দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপ ফুটবলে খেলার স্বপ্ন দেখছিলেন হামজা চৌধুরী, রাকিব হোসেনরা। যদিও সেই স্বপ্নপূরণ কঠিন হয়ে পড়ল। গতকাল ঢাকায় বাছাইপর্বের ম্যাচে রুদ্ধশ্বাস নাটকীয়তার পর হংকংয়ের কাছে ৩-৪ গোলে হেরেছে তারা। এ হারের পর লাল-সবুজদের মূল পর্বে ওঠা এখন অসম্ভবই বটে।

 

ফিফা র‍্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকং শুরু থেকে চাপ তৈরি করে খেললেও ১৩ মিনিটে ইংলিশ ফুটবলের অভিজ্ঞ তারকা হামজা চৌধুরীর ফ্রিকিকের গোলে লিড নেয় বাংলাদেশ। প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত এ লিড ধরে রাখলেও যোগ করা সময়ে গোল খেয়ে বসে বাংলাদেশ। যোগ করা ৪ মিনিটের একেবারে শেষ দিকে ডিফেন্সের ভুলে গোল খেয়ে বসে স্বাগতিকরা।

কর্নার কিকের পর বল ঘুরেছে বাংলাদেশের পেনাল্টি বক্সে। ক্লিয়ার করার সুযোগ পেয়েও বাংলাদেশের খেলোয়াড়রা তা করতে পারেননি। জটলার মধ্যে কিছুক্ষণ পিং-পং স্টাইলে খেলা চলার পর ফাহিম বল ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের গোলমুখে পাঠিয়ে দেন! সেই বল পেয়ে গোল পোস্টের সামনে অরক্ষিত থাকা এভারটন কামারগো বাংলাদেশের গোলকিপার মিতুল মারমাকে পরাস্ত করেন। এটিই ছিল প্রথমার্ধের শেষ শট। ১-১-এ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফেরার পর আরেক গোল হজম করে বাংলাদেশ। এবারো ডিফেন্সের ভুলে। সোহেল রানা পেছনে থাকা হামজাকে পাস দিতে চাইলেও বলটি তার কাছে পৌঁছেনি, সুযোগটা লুফে নেন রাফায়েল মারকিস। কয়েক মিনিট আগেই মাঠে নামা এ খেলোয়াড়টি বাংলাদেশ গোলকিপার মিতুলকে বোকা বানিয়ে হংকংয়ের দ্বিতীয় গোল আদায় করে নেন। ৭৪ মিনিটে মারকিস করেন আরেক গোল, ৩-১-এ পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৮৪ মিনিটে ব্যবধান কমান শেখ মোরছালিন। জামালের ফ্রিকিকের বল থেকে জটলার মধ্যে গোল করেন তিনি।

যোগ করা সময় দেয়া হয় ৯ মিনিট। ৯ মিনিট ছিল চরম নাটকীয়। ৯৯ মিনিটে কানাডা প্রবাসী খেলোয়াড় শমিত সোমের হেডের গোলে সমতায় ফেরে বাংলাদেশ, জেগে ওঠে ঢাকার ন্যাশনাল স্টেডিয়াম। ড্র করার সম্ভাবনায় আনন্দের বন্যা বয়ে যায়। যদিও শেষ সেকেন্ডে আরেকটি গোল খেয়ে বসে বাংলাদেশ! চাপে থাকা স্বাগতিক ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে না পারলে বক্সের ভেতর থেকে নেয়া বুলেট শটে আবারো গোল করেন সেই মারকিস। হ্যাট্রিটক করে বাংলাদেশকে হতাশা উপহার দিলেন তিনি।

‘সি’ গ্রুপে গতকাল অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে সিঙ্গাপুর ও ভারত। এ জয়ের পর ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছিল সিঙ্গাপুর। পরে বাংলাদেশকে হারিয়ে শীর্ষে উঠে গেছে সিঙ্গাপুর, যাদের পয়েন্ট এখন ৭। এছাড়া ভারতের সংগ্রহ ২ পয়েন্ট, বাংলাদেশের ১।

এ নিয়ে পঞ্চমবার মুখোমুখি হয় দল দুটি। বাংলাদেশ হেরেছে চারবার, বাকি ম্যাচটি ড্র হয়।

সৌদি আরবে অনুষ্ঠেয় ২০২৭ সালের এশিয়ান কাপে লড়বে ২৪টি দেশ। এরই মধ্যে ১৮টি দেশের এশিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে। বাকি ৬টি দেশ মূল পর্বে উঠবে বাছাইপর্ব খেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *