যুব বেকারত্ব এখন বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
অক্টোবর ৮, ২০২৫
ডিজিটাল প্লাটফর্মে ভুল তথ্য ও প্রতারণার ঝুঁকিতে বিনিয়োগকারীরা
অক্টোবর ৯, ২০২৫গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘সামুদ্রিক মাছ থেকে মূল্য সংযোজিত মৎস্যপণ্য উৎপাদন, স্থায়িত্বকাল বৃদ্ধি এবং বাণিজ্যিকীকরণ’ বিষয়ক বিশেষ কর্মশালা শেষ হয়েছে।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘সামুদ্রিক মাছ থেকে মূল্য সংযোজিত মৎস্যপণ্য উৎপাদন, স্থায়িত্বকাল বৃদ্ধি এবং বাণিজ্যিকীকরণ’ বিষয়ক বিশেষ কর্মশালা শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের আয়োজনে এবং মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে গতকাল সকালে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান লক্ষ্য ছিল সামুদ্রিক মাছের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশে উন্নত প্রযুক্তিনির্ভর মূল্যসংযোজিত মৎস্য পণ্য তৈরির কৌশল ও উদ্যোগকে ত্বরান্বিত করা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।


