সেফ এক্সিট খুঁজছি না, দেশেই থাকব: পরিবেশ উপদেষ্টা
অক্টোবর ৮, ২০২৫
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ : আমীর খসরু
অক্টোবর ৮, ২০২৫
সেফ এক্সিট খুঁজছি না, দেশেই থাকব: পরিবেশ উপদেষ্টা
অক্টোবর ৮, ২০২৫
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ : আমীর খসরু
অক্টোবর ৮, ২০২৫

চাঁদপুরে ইলিশের প্রজনন মৌসুমে ১৮ জেলেকে আটক

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে সরকার ঘোষিত ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৮ জেলেকে আটক করেছে নৌপুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকাল ২৪ ঘণ্টার বিশেষ অভিযানের পর এ তথ্য জানিয়েছে চাঁদপুর নৌপুলিশ।

চাঁদপুর নৌপুলিশের মিডিয়া সেলের তথ্যানুযায়ী, অভিযানে ১৮ জেলেকে আটক করার পাশাপাশি জব্দ করা হয়েছে ৪৪ লাখ ১১ হাজার মিটার কারেন্ট জাল, ৩২৩ কেজি ইলিশ ও ৯টি মাছ ধরার নৌকা। অভিযানটি পরিচালনা করেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সুপারিনটেনডেন্ট সৈয়দ মোশফিকুর রহমান।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এবং চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবাল।

নৌপুলিশ চাঁদপুরের সুপারিনটেনডেন্ট সৈয়দ মোশফিকুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় টহল জোরদার রয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত চলমান এ বিশেষ অভিযানে কেউ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। নৌপুলিশের এ অভিযান অব্যাহত থাকবে ও নদীতে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *