যমুনায় ৩০০ মিটারের মধ্যে দুই সেতু, কাছাকাছি দূরত্বে আরো একটি নির্মাণের উদ্যোগ
অক্টোবর ৮, ২০২৫
নারী ওয়ানডে বিশ্বকাপ হিদার নাইটের কাছে হারল বাংলাদেশ
অক্টোবর ৮, ২০২৫
যমুনায় ৩০০ মিটারের মধ্যে দুই সেতু, কাছাকাছি দূরত্বে আরো একটি নির্মাণের উদ্যোগ
অক্টোবর ৮, ২০২৫
নারী ওয়ানডে বিশ্বকাপ হিদার নাইটের কাছে হারল বাংলাদেশ
অক্টোবর ৮, ২০২৫

বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে আজ

 

 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এবার দলটির বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এবার দলটির বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ৫০ ওভারের ফরম্যাটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ, আর আফগানদের ওয়ানডে অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। আজ আবুধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিন্ন ফরম্যাটে টস করতে নামবেন দুই ভিন্ন অধিনায়ক।

আট মাস আগে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে আফগানিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ইংল্যান্ডকে হারিয়ে দেয় তারা। লাহোরে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। চলতি বছর এ দুটি ওয়ানডেই খেলেছে আফগানরা। এ বছর বাংলাদেশ খেলেছে পাঁচটি ওয়ানডে, যার মধ্যে চারটিতেই হেরেছে তারা, জয় এসেছে একটি।

ওয়ানডেতে ১৯ বারের মুখোমুখিতে বাংলাদেশ ১১টি ও আফগানিস্তান ৮টি জিতেছে। যদিও আফগানরা এখন বেশ শক্তিশালী এবং বাংলাদেশকে যেকোনো ফরম্যাটেই চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার মতো বোলিং ও ব্যাটিং ইউনিট রয়েছে তাদের।

এরপর একই মাঠে শনিবার দ্বিতীয় ও মঙ্গলবার তৃতীয় ওয়ানডে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *