শাপলা প্রতীক না মিললে কী পথে হাঁটবে এনসিপি?
অক্টোবর ৭, ২০২৫
আমরা পানির হিস্যা চাই সীমান্তে আর ফেলানীর ঝুলে থাকার দৃশ্য দেখতে চাই না
অক্টোবর ৮, ২০২৫
শাপলা প্রতীক না মিললে কী পথে হাঁটবে এনসিপি?
অক্টোবর ৭, ২০২৫
আমরা পানির হিস্যা চাই সীমান্তে আর ফেলানীর ঝুলে থাকার দৃশ্য দেখতে চাই না
অক্টোবর ৮, ২০২৫

আবরার হত্যা ভারতীয় আধিপত্যবাদের ভয়ংকর দৃষ্টান্ত: পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, আবরার ফাহাদের হত্যাকাণ্ড আমাদের ভয়ংকর রাজনীতির এক কালো অধ্যায়। ভারতীয় আধিপত্যবাদ কত নগ্ন ও নির্মমভাবে আমাদের ওপরে চেপে বসেছিলো তার নৃশংস দৃষ্টান্ত এটা। একই সাথে দেশে রাজনীতির নামে যে নীতিহীন স্বার্থবাদের প্যারাডাইম তৈরি হয়েছিলো তারও একটি উদাহারণ। এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হলে বিদ্যমান রাজনৈতিক প্যারাডাইম বদলাতে হবে। নতুন বন্দোবস্তের রাজনীতি গড়ে তুলতে হবে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বুয়েটের শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকি উপলক্ষে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, জান্নাতে আবরার ফাহাদের মর্যাদা আরো উন্নত হোক এই দোয়া করি। তাঁর বাবা-মা, পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। একই সাথে আবরারের রক্তের দায় শোধ করার জন্য বাংলাদেশপন্থী ইতিবাচক রাজনীতি ও সংস্কৃতি গড়ে তোলার প্রতিজ্ঞা করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, এই হত্যাকাণ্ডের বহুরৈখিক মাত্রা আছে। আবরারের মৃত্যু তার একটি দিক। তাকে যারা হত্যা করেছে তারাও বুয়েটের ছাত্র। তারাও মেধার পরীক্ষায় উত্তীর্ণ। মেধাবী সেই ছেলেগুলোকে খুনিতে রুপান্তরের দায় পুরোনো বন্দোবস্তের রাজনীতিকে এবং আওয়ামী লীগকে নিতেই হবে। অশুভ সেই রাজনীতি আমাদের হাজারো সন্তানকে অনকাঙ্খিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। হাজারো সন্তানকে খুনিতে রুপান্তরিত করেছে।

তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগের বিচার দাবী করে আসছি। আবরার হত্যাকাণ্ডে তাদের ভুমিকার বিচার করলেই দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিৎ। কারণ যেদল তরুণ মেধাবী শিক্ষার্থীদের নির্মম খুনিতে পরিনত করে, যেদল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলার কারণে দেশের নাগরিককে হত্যার উস্কানী দেয় তারা সকল বিবেচনাতেই দেশদ্রোহী ও সন্ত্রাসবাদী দল হিসেবে সাব্যস্ত হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে পুরোনো বন্দোবস্তকে আর সুযোগ দেয়া যায় না। সুযোগ দেয়া হবে না। আজকের দিনে এটাই হোক আমাদের সম্মিলিত প্রতিজ্ঞা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *