
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
অক্টোবর ৬, ২০২৫
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
অক্টোবর ৬, ২০২৫ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের আলোচনায় স্থবিরতা ও নির্বাচনে কারচুপির অভিযোগে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল জর্জিয়া।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের আলোচনায় স্থবিরতা ও নির্বাচনে কারচুপির অভিযোগে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল জর্জিয়া। গত শনিবার রাজধানী তিবিলিসিতে প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।
দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে ২১ পুলিশ কর্মকর্তা ও ছয় বিক্ষোভকারী আহত হয়েছে। গত বছর সংসদ নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম পার্টি জয় দাবি করার পর থেকেই দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়। সরকারবিরোধীদের অভিযোগ, নির্বাচনের ফলাফল চুরি করা হয়েছে। সেই থেকে সরকার ইইউতে যোগ দেয়ার আলোচনায় বিরতি দিয়েছে।
শনিবারের বিক্ষোভটি অনুষ্ঠিত হলো স্থানীয় পৌরসভা নির্বাচনের দিন। সরকার দমন অভিযান চালানোর কারণে বিরোধীরা এ নির্বাচন বর্জন করে। জর্জিয়ান ড্রিম পার্টি প্রতিটি পৌরসভায় ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন অপেরা গায়ক পাতা বুরচুলাদজে, যিনি বিক্ষোভের অন্যতম সংগঠক। ২১ বছর বয়সী ইয়া নামের এক বিক্ষোভকারী কালো পোশাক, হেলমেট ও গ্যাসমাস্ক পরে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। ইয়া বলেন, ‘আমি চাই জর্জিয়ান ড্রিম চলে যাক। আমার দেশ যেন ফিরে পাই, আমি শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং আমার যে বন্ধুরা বেআইনিভাবে কারাগারে আছেন, তারা মুক্ত হোক।’
গত নভেম্বর ইইউতে যোগদানের আলোচনা স্থগিতের সিদ্ধান্তের পর থেকে তিবিলিসিতে রাতভর বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।


