ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুবমন গিল
অক্টোবর ৫, ২০২৫
সংকট কাটছে না এনসিপিতে
অক্টোবর ৫, ২০২৫
ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুবমন গিল
অক্টোবর ৫, ২০২৫
সংকট কাটছে না এনসিপিতে
অক্টোবর ৫, ২০২৫

কাজের সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী রেহান

 

নাট্যাঙ্গনের নতুন মুখ ফররুখ আহমেদ রেহান। শুরু থেকেই দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন তিনি।

নাট্যাঙ্গনের নতুন মুখ ফররুখ আহমেদ রেহান। শুরু থেকেই দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন তিনি। ফ্যাশন দুনিয়া থেকে উঠে আসা এ তরুণ অভিনেতার অভিনয়জীবনের সূচনা হয় ২০২৪ সালের শেষের দিকে মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘যুগল’ দিয়ে। নাটকটিতে তার বিপরীতে ছিলেন নাজনীন নীহা। প্রথম কাজ দিয়েই আলোচনায় চলে আসেন রেহান।

এরপর একে একে কাজ করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, সাফা কবির, সামিরা খান মাহিদের সঙ্গে। বিশেষ করে মেহজাবীনের বিপরীতে ওয়েব ফিল্ম ‘নীল সুখ’-এ তার অভিনয় দর্শকের নজরে আসে এবং ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

অভিনয়ের পাশাপাশি রেহান নিয়মিত যুক্ত আছেন ফ্যাশন জগতে। দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ফ্যাশন হাউজগুলোর হয়ে তিনি নিয়মিত মডেল হিসেবে কাজ করছেন। বছরজুড়ে ফটোশুট নিয়েই কাটছে তার বেশির ভাগ সময়।

আগামী নভেম্বরে বেশকিছু নতুন ফিকশনে অভিনয় করবেন রেহান। বর্তমানে সে কাজগুলো নিয়ে চলছে নানা প্রস্তুতি। কাজের সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী তিনি। তাই প্রতিটি প্রজেক্টেই দিচ্ছেন সর্বোচ্চ মনোযোগ।

আজ ৫ অক্টোবর রেহানের জন্মদিন। জন্মদিন নিয়ে তেমন কোনো বিশেষ পরিকল্পনা নেই তার। তবে আগামীর কাজ আর নিজের ক্যারিয়ার নিয়ে তিনি আশাবাদী। রেহান বলেন, ‘অভিনয়ে আসার আগে আমি ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আজীবন থাকব। কারণ আজকের রেহান হয়ে ওঠার নেপথ্যে তাদের অবদান রয়েছে। তবে এখন অভিনয়ে বেশি ফোকাস দিচ্ছি। প্রচারিত কাজগুলোর ভালো সাড়া পেয়েছি। সামনে কিছু কাজের ঘোষণা আসবে, যেগুলো নিয়ে ভীষণ প্রত্যাশা আছে। জন্মদিনে আলাদা কোনো আয়োজন নেই, তবে আমার খুব কাছের কিছু মানুষ আছেন মিডিয়ায়, বিশ্বাস করি তারা দিনটিকে বিশেষ করে তুলবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *