আহমদ রফিকের কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে
অক্টোবর ৩, ২০২৫
শান্তিপূর্ণভাবে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের জন্য ধন্যবাদ জানাল ডিএমপি
অক্টোবর ৩, ২০২৫
আহমদ রফিকের কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে
অক্টোবর ৩, ২০২৫
শান্তিপূর্ণভাবে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের জন্য ধন্যবাদ জানাল ডিএমপি
অক্টোবর ৩, ২০২৫

স্কিল নয়, মানসিকতা বদলাতে হবে : সোহান

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ শুক্রবার আবার মাঠে নামছে দুই দল। জয় পেলে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ

১৫২ রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই রান ১০৯ রান তুলে জয়ের পথে দারুণভাবে হাঁটছিল বাংলাদেশ। যদিও এরপর অভাবনীয় পতন। ৯ রানের মধ্যে ৬ উইকেটের হারিয়ে বাংলাদেশ দেখিয়ে দিলেন ক্রিকেট নাটকের কত রঙ। জাদুর ঝাঁপি মেলে ধরলেন রাশিদ। প্রথম দুই ওভারে কোনো উইকেট না পাওয়া রশিদ শেষ ১২ বলে পেলেন ৪ উইকেট। এতে জয়ের স্বপ্ন দেখা শুরু করে আফগানরা। পরে যদি নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে অবিশ্বাস্য হারের মোড়ে পৌঁছেও শেষ পর্যন্ত জিততে পারল টাইগাররা। হঠাৎ করে ব্যাটিং ধসে পরার কারণ হিসেবে দলীয় মানসিকতার দিকে আঙুল তুলেছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

তার মতে ‘আমরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছি, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে কখনও কখনও মানসিকতার কারণে ব্যর্থ হই। উইকেট একই ছিল, ইমন আর তানজিদ ভালো শুরু দিয়েছিল। কিন্তু হয়তো আমাদের ভেতরে সন্দেহ তৈরি হয়েছিল, কারণ রশিদ আর নূর আহমেদ দুজনেই বিশ্বমানের স্পিনার। আমার মনে হয় স্কিলের চেয়ে এখানে মানসিকভাবে উন্নতি করা প্রয়োজন বেশি।’

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে হারের পর সোহানও সমালোচনার মুখে ছিলেন। এবার সেই প্রসঙ্গও টানলেন তিনি, ‘এশিয়া কাপে আমাদের ভালো সুযোগ ছিল, যেটা হাতছাড়া করেছি। ওই জায়গা থেকে আমরা সবসময় ভাবি, কীভাবে ভুলগুলো কমানো যায়। তবে একইসঙ্গে এটাও মনে করি, এশিয়া কাপের পর এটাই আমাদের প্রথম ম্যাচ ছিল, আর এই ম্যাচটা জেতা খুব জরুরি ছিল।’

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ শুক্রবার আবার মাঠে নামছে দুই দল। জয় পেলে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *