বিক্ষোভে উত্তাল পাকিস্তান শাসিত কাশ্মীর, নিহত ৯
অক্টোবর ৩, ২০২৫
আহমদ রফিকের কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে
অক্টোবর ৩, ২০২৫
বিক্ষোভে উত্তাল পাকিস্তান শাসিত কাশ্মীর, নিহত ৯
অক্টোবর ৩, ২০২৫
আহমদ রফিকের কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে
অক্টোবর ৩, ২০২৫

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক, উদার নৈতিক রাজনৈতিক দল।প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে।

বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক, উদার নৈতিক রাজনৈতিক দল।প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এ নেতা বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক, উদার নৈতিক রাজনৈতিক দল।প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জনের মতো প্রার্থী আছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। খুব শিগগির আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেব। তবে সেটি অফিশিয়াল হবে তফশিল ঘোষণার পরে।’

সালাহউদ্দিন বলেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত হবে না- যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে। নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। তিনি গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বিএনপি। এ বিষয়ে যা হবে- তা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত।

এ বিষয়ে সালাহউদ্দিন আরো বলেন, গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *