শারদীয় দুর্গোৎসবে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
অক্টোবর ২, ২০২৫
নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
অক্টোবর ২, ২০২৫
শারদীয় দুর্গোৎসবে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
অক্টোবর ২, ২০২৫
নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
অক্টোবর ২, ২০২৫

সিটি ব্যাংককে সাড়ে ৭ কোটি ডলার ঋণ দেবে এআইআইবি ও এনডিবি

সিটি ব্যাংক মোট ৭৫ মিলিয়ন বা সাড়ে ৭ কোটি ডলার দীর্ঘমেয়াদী ঋণ পাবে। এর মধ্যে এআইআইবি ৫০ মিলিয়ন ও এনডিবি ২৫ মিলিয়ন ডলার দেবে।

বৈশ্বিক বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) যৌথভাবে সিটি ব্যাংক পিএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় সিটি ব্যাংক মোট ৭৫ মিলিয়ন বা সাড়ে ৭ কোটি ডলার দীর্ঘমেয়াদী ঋণ পাবে। এর মধ্যে এআইআইবি ৫০ মিলিয়ন ও এনডিবি ২৫ মিলিয়ন ডলার দেবে।

এই অর্থায়ন বাংলাদেশে বেসরকারি খাতের বিভিন্ন প্রকল্পে দীর্ঘমেয়াদী তহবিল সরবরাহ করবে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই অবকাঠামো খাতে। এর মাধ্যমে দেশের অবকাঠামো অর্থায়নের ঘাটতি পূরণে সহায়তা করা ছাড়াও বিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, ই-মোবিলিটি ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত হবে।

এ উপলক্ষে সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মাসরুর আরেফিন, এআইআইবির ডিরেক্টর জেনারেল (ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ফান্ডস ক্লায়েন্টস, গ্লোবাল) গ্রেগরি লিউ এবং এনডিবির ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সিওও রোমান সেরভ ও ডিরেক্টর জেনারেল বিন হান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী।

সিটি ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশে কোনো বেসরকারি ব্যাংক বা প্রতিষ্ঠানের সঙ্গে সার্বভৌম গ্যারান্টি ছাড়াই এআইআইবির এটিই প্রথম অন-লেন্ডিং সুবিধা। সিটি ব্যাংকের জন্য এই ঋণ দেশে বেসরকারি খাতের মূলধন বিনিয়োগকে আরো গতিশীলতা, দীর্ঘমেয়াদি অবকাঠামো ঋণ প্রদানের সুযোগ সৃষ্টি ও গুরুত্বপূর্ণ খাতগুলোয় প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে।

এআইআইবি ও এনডিবি থেকে ঋণপ্রাপ্তি প্রসঙ্গে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘এআইআইবি ও এনডিবির সঙ্গে এই দীর্ঘমেয়াদী অর্থায়ন অংশীদারত্ব সিটি ব্যাংকের প্রতি তাদের আস্থার বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত করতে সক্ষম করবে, যা দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সংশ্লিষ্টরা জানান, এই অর্থায়ন সহযোগিতা এআইআইবি ও এনডিবির অব্যাহত প্রচেষ্টাকে সামনে নিয়ে যাচ্ছে। এটি মূলত সদস্য দেশগুলোর অর্থনীতিতে স্থিতিশীল ও টেকসই অবকাঠামোগত পরিবেশ গড়ে তুলতে সিটি ব্যাংকের মতো টেকসই ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে।-বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *