নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
অক্টোবর ২, ২০২৫
গাজায় ‘খাদ্য ও চিকিৎসা’ সরবরাহ নিশ্চিত’ করতে হবে, ইসরায়েলকে: জাতিসংঘ
অক্টোবর ২, ২০২৫
নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
অক্টোবর ২, ২০২৫
গাজায় ‘খাদ্য ও চিকিৎসা’ সরবরাহ নিশ্চিত’ করতে হবে, ইসরায়েলকে: জাতিসংঘ
অক্টোবর ২, ২০২৫

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে, দুঃখজনক ও নিন্দনীয়। এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ব্যবহারের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনা যখন ঘটে তখনো এনসিপির ওই দুই নেতা ঘটনাস্থলে এসে পৌঁছাননি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে আজ সকাল ৯টায় ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরে ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। একই সময় এনসিপির দুই নেতাকে স্বাগত জানাতে ফুল নিয়ে পাশেই ছিলেন দলের কিছু নেতাকর্মী।
সাংবাদিকদের সঙ্গে হুমায়ূন কবিরের আলাপের মধ্যেই স্লোগান দিতে শুরু করেন এনসিপি নেতারা। এতে হুমায়ূন কবিরের কথা শুনতে সমস্যা হওয়ায় তাদের উচ্চ স্বরে স্লোগান না দিতে অনুরোধ করেন একজন সাংবাদিক। তখন এনসিপির কিছু নেতা-কর্মী কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ পরিস্থিতিতে বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন সাংবাদিকেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়ে সাংবাদিকেরা চলে যাচ্ছিলেন। এ সময় তাদের এমনটা না করার অনুরোধ করছেন এনসিপির কয়েকজন নেতা। তাদের একজন বলেন, কিছু মানুষের জন্য সবাইকে ভুল বুইঝেন না, প্লিজ। জবাবে এক সাংবাদিক বলেন, এবার ফাঁকা করে দিছি, বহু জায়গা হইছে, আপনারা মিছিল করেন। এরপরই সাংবাদিকেরা সেখান থেকে চলে যান।
এদিকে ঘটনার বিষয়ে এনসিপির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে, দুঃখজনক ও নিন্দনীয়। এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *