
গাজার আরও কাছে ‘ফ্লোটিলা’, ইসরায়েলি হামলার আশঙ্কা
অক্টোবর ১, ২০২৫
সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
অক্টোবর ২, ২০২৫সবচেয়ে সামনের জাহাজ ‘আলমা’-এ ইসরায়েলি জলদস্যুরা হামলা করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যতদ্রুত সম্ভব চেষ্টা করছি এগিয়ে যেতে। আমরা সবচেয়ে পেছনের, সবচেয়ে বড় জাহাজ। কাজেই, আমাদের ওপর কী আসবে তা এখুনি বোঝা যাচ্ছে না।
গাজায় ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙার বৃহত্তর নৌ-সাহায্য মিশনের অংশ হিসেবে যাত্রা শুরু করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র একাধিক জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ফ্লোটিলায় প্রথম বাংলাদেশী হিসেবে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৩টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন, ফ্লোটিলার সবচেয়ে শেষ ও বড় জাহাজে অবস্থান করছিলেন তিনি। তাদের সঙ্গে কী ঘটবে তা বোঝা যাচ্ছে না বলেও মন্তব্য করেন শহিদুল আলম।
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত হয়, বিপদ আসে। আমরা দ্রুত সমুদ্রের ঝড়ের আগে যাওয়ার চেষ্টা করি। আরো একটি ব্যাপার ছিল, যা আমরা পরে জানতে পারি। সবচেয়ে সামনের জাহাজ ‘আলমা’-এ ইসরায়েলি জলদস্যুরা হামলা করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যতদ্রুত সম্ভব চেষ্টা করছি এগিয়ে যেতে। আমরা সবচেয়ে পেছনের, সবচেয়ে বড় জাহাজ। কাজেই, আমাদের ওপর কী আসবে তা এখুনি বোঝা যাচ্ছে না।’
তিনি আরো জানান, ইসরায়েলিরা তাদের ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি বলেন, ‘ইসরায়েল যেটা চেষ্টা করছে— অন্যদের ওপর হামলা করে আমাদের ভয় দেখানো, সাবধান করা— সেসব হচ্ছে। আমরা এই ঝড়ের মধ্যে বাইরে এসে একসঙ্গে আমাদের বক্তব্য জানাই, তাদের (আটক ফ্লোটিলার কর্মী) প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের সঙ্গে যে আছি তা প্রকাশ করি, গান গাই। সেটা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আপনারাও যে সাথে আছেন— আমাদের সাথে, তাদের সাথে এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনারাও যে লড়াই করছেন সেটা আমাদের জানাবেন। আমরা তাদের কাছে পৌঁছে দেবো।’


