ডিসেম্বরে হচ্ছে না অমর অকুশে বইমেলা
সেপ্টেম্বর ২৮, ২০২৫
হাজি সেলিমের বাড়িতে গোপন কক্ষ, মিলল বিলাসবহুল ৬ গাড়ি
সেপ্টেম্বর ২৮, ২০২৫
ডিসেম্বরে হচ্ছে না অমর অকুশে বইমেলা
সেপ্টেম্বর ২৮, ২০২৫
হাজি সেলিমের বাড়িতে গোপন কক্ষ, মিলল বিলাসবহুল ৬ গাড়ি
সেপ্টেম্বর ২৮, ২০২৫

ডেঙ্গুতে একদিনে ঢাকায় ৪ মৃত্যু, হাসপাতালে ৮৪৫

নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৮৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় যে চারজন মারা গেছেন তাদের মধ্যে ২ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ২ জন ঢাকা উত্তর সিটির বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৮৪৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১২ জন, খুলনা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৬ হাজার ৫১ জন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *