গকসুর ভিপি ইয়াসিন, জিএস রায়হান
সেপ্টেম্বর ২৬, ২০২৫
নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, মুখ খুললেন ঢাবি ভিসি
সেপ্টেম্বর ২৮, ২০২৫
গকসুর ভিপি ইয়াসিন, জিএস রায়হান
সেপ্টেম্বর ২৬, ২০২৫
নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, মুখ খুললেন ঢাবি ভিসি
সেপ্টেম্বর ২৮, ২০২৫

ঢাবিতে ১২ দিনের ছুটি, স্থগিত সব পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করে ১২ দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্তৃপক্ষ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মোতাবেক (কপি সংযুক্ত) দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ইনস্টিটিউট এবং অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিউটের আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিনের পূর্ব নির্ধারিত সকল পরীক্ষা স্থগিত করা হলো।

একই সঙ্গে স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *