ভ্যাপসা গরমে ঢাকায় অস্বস্তি, সামান্য বৃষ্টির সম্ভাবনা
সেপ্টেম্বর ২৭, ২০২৫
ভ্যাপসা গরম ও বৃষ্টি বলয় নিয়ে নতুন করে যা জানা গেল
সেপ্টেম্বর ৩০, ২০২৫
ভ্যাপসা গরমে ঢাকায় অস্বস্তি, সামান্য বৃষ্টির সম্ভাবনা
সেপ্টেম্বর ২৭, ২০২৫
ভ্যাপসা গরম ও বৃষ্টি বলয় নিয়ে নতুন করে যা জানা গেল
সেপ্টেম্বর ৩০, ২০২৫

ভ্যাপসা গরম ও বৃষ্টি নিয়ে নতুন খবর

নিজস্ব প্রতিবেদক:
দেশের অধিকাংশ জায়গায় ভ্যাপসা গরমের পাশাপাশি কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বৃষ্টি হলেও গরমের তীব্রতা খুব বেশি কমার সম্ভাবনা নেই।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়।

এতে আরও বলা হয়, শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ঢাকা, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, টাঙ্গাইল গাজীপুর ও এর আশেপাশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে, এসব জেলার সব স্থানে বৃষ্টি হবে না।

চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান,খাগড়াছড়ি, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী ও এর আশেপাশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। বরিশাল বিভাগের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। তবে, ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
খুলনা বিভাগের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু বৃষ্টি খুব কম হতে পারে। কিছু কিছু জেলার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকা বৃষ্টিহীন থাকতে পারে।
রাজশাহী বিভাগে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম। তবে নাটোর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও এর আশেপাশের কিছু এলাকায় খুবই অল্প বৃষ্টির সম্ভাবনা আছে। সিলেট বিভাগের সকল জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। সীমান্তবর্তী কিছু কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে।

ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, জামালপুর জেলার কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, পঞ্চগড় ও এর আশেপাশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। তবে কুড়িগ্রাম, লালমনিরহাট ও এর আশেপাশের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *