জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট বিএনপি: ফখরুল
সেপ্টেম্বর ২৭, ২০২৫
‘বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’
সেপ্টেম্বর ২৭, ২০২৫
জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট বিএনপি: ফখরুল
সেপ্টেম্বর ২৭, ২০২৫
‘বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’
সেপ্টেম্বর ২৭, ২০২৫

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূস ও তার মেয়ের ছবি প্রকাশ

ডেস্ক নিউজ:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তার সঙ্গে ছিলেন মেয়ে দীনা ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে ফেসবুকে একটি ছবি প্রকাশ করে।

ছবিটি তোলা হয় গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে প্যালেসে, যেখানে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ড. ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া তিনি বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। উপস্থিতদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।

এছাড়া ড. ইউনূস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় নিযুক্ত মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও বৈঠক করেন।

 

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *