শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি
সেপ্টেম্বর ২৩, ২০২৫
ফখরুলের সাক্ষাৎকার ঘিরে বিভ্রান্তিকর সংবাদ না করার অনুরোধ
সেপ্টেম্বর ২৩, ২০২৫
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি
সেপ্টেম্বর ২৩, ২০২৫
ফখরুলের সাক্ষাৎকার ঘিরে বিভ্রান্তিকর সংবাদ না করার অনুরোধ
সেপ্টেম্বর ২৩, ২০২৫

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: এনসিপি

নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সফরসঙ্গী হিসেবে যে রাজনৈতিক নেতাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন তাদের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ প্রসঙ্গে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নাহিদ ইসলাম অভিযোগ করেন, নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না বলে এমন ঘটনা ঘটতে পেরেছে। প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এ ধরনের ঘটনার সাথে জড়িত। ভেতর থেকে ইনফরমেশন লিক করা হয়, যোগ করেন তিনি।

এসময় সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহি চান এনসিপি’র আহ্বায়ক। এছাড়া তিনি নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি করেন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *