বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং
সেপ্টেম্বর ২১, ২০২৫
মেট্রোরেলে বাড়ছে ১০ ট্রিপ, চলবে রাত ১০টার পরও
সেপ্টেম্বর ২১, ২০২৫
বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং
সেপ্টেম্বর ২১, ২০২৫
মেট্রোরেলে বাড়ছে ১০ ট্রিপ, চলবে রাত ১০টার পরও
সেপ্টেম্বর ২১, ২০২৫

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র অ্যাডভোকেট মো. সালাউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সালাউদ্দিন আহমেদ ২০০৮ সালের ১৩ জুলাই থেকে ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে বিএসসি, ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৮৪ সালে কলম্বিয়া ল স্কুল থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

আইন পেশায় যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করতেন। পরবর্তীতে সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সহযোগী হিসেবে আইন অঙ্গনে যুক্ত হন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *