শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সেপ্টেম্বর ২০, ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশের সুপার ফোরের যাত্রা শুরু
সেপ্টেম্বর ২১, ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সেপ্টেম্বর ২০, ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশের সুপার ফোরের যাত্রা শুরু
সেপ্টেম্বর ২১, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

আজকের ম্যাচে দুই পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জায়গায় খেলবেন শেখ মাহেদী ও শরিফুল ইসলাম।

গত দুই মাসে চারবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সঙ্গত কারণেই সাম্প্রতিক সময়ে লঙ্কানদের সর্ম্পকে ভালো ধারণা আছে টাইগারদের। মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। কিন্তু এবারের আসরে গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কার কাছেই ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল।

আজকের ম্যাচের আগে কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছে। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চার দিন বিশ্রাম পায় বাংলাদেশ। অন্যদিকে, ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তীব্র গরম আবহাওয়ায় দু’টি ম্যাচ খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে। পাশাপাশি টাইগারদের বিপক্ষে খেলতে আবুধাবি থেকে দুবাই যেতে হবে লঙ্কানদের।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *