প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সেপ্টেম্বর ১৯, ২০২৫
পাকিস্তানের সঙ্গে ‘ন্যাটোর মতো’ প্রতিরক্ষা চুক্তি: সৌদি মিডিয়ায় উচ্ছ্বাস
সেপ্টেম্বর ১৯, ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সেপ্টেম্বর ১৯, ২০২৫
পাকিস্তানের সঙ্গে ‘ন্যাটোর মতো’ প্রতিরক্ষা চুক্তি: সৌদি মিডিয়ায় উচ্ছ্বাস
সেপ্টেম্বর ১৯, ২০২৫

মহাসড়কে ডাকাতের হামলায় যুবক নিহত, ৪ জন হাসপাতালে

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার-চটগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা অংশে ডাকাতের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল্লাহ রিয়াদ (৩০) উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। গত ২২ দিন আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী। তাদের দুই শিশু সন্তান রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ডাকাতের হামলায় একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত থেকেই জড়িত ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাত দল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়। এসময় ডাকাতের হাতে গুরুতর আহত হন উখিয়ার মাহমুদুল্লাহ রিয়াদ। পরে স্থানীয়রা তাকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত চারজনকে স্থানীয়রা হাসপাতালে নেয়। তাদের মাঝে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ডাকাতরা তৎপর হয়ে উঠেছে। প্রায়শই গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর ও লুটপাটের ঘটনা ঘটছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *