দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ আলাদা করে প্রজ্ঞাপন জারি
সেপ্টেম্বর ১৮, ২০২৫
৭ বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ
সেপ্টেম্বর ১৯, ২০২৫
দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ আলাদা করে প্রজ্ঞাপন জারি
সেপ্টেম্বর ১৮, ২০২৫
৭ বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ
সেপ্টেম্বর ১৯, ২০২৫

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কবে, জানালেন ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে ভোটার হালনাগাদের বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সব ঠিক থাকলে আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেছেন, এবার আমরা তিনবার ভোটার তালিকা হালনাগাদ করেছি। দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ অক্টোবর।

নির্বাচন সামগ্রী সংগ্রহের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই জানিয়ে আখতার আহমেদ বলেন, সেপ্টেম্বরের মধ্যেই যাবতীয় সামগ্রী কেনাকাটা সম্পন্ন হবে। এছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপস তৈরি করেছে ইসি। তবে, কেউ প্রবাস থেকে নিবন্ধন করার পর নির্বাচনের সময় দেশে থাকলে আর ভোট দেয়ার সুযোগ পাবেন না।

এ সময় সংসদীয় আসনের সীমানা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে রিট হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

আগামী রোববার অথবা সোমবার দল রাজনৈতিক দল নিবন্ধন চূড়ান্ত হতে পারে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, মাঠপর্যায়ের ২২টি দলের তথ্য আমরা নিয়েছি। এগুলোর কার্যক্রম মোটামুটিভাবে যাচাই-বাছাই করা আছে। আগামী রোববার অথবা সোমবার কমিশন মিটিংয়ে এটি চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।

এছাড়া, আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনি প্রতিনিধি দল আলোচনা করতে ইসিতে আসবে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র এই সচিব।

 

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *