নরসিংদীতে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে নিহত ১
সেপ্টেম্বর ১৮, ২০২৫
দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ
সেপ্টেম্বর ১৮, ২০২৫
নরসিংদীতে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে নিহত ১
সেপ্টেম্বর ১৮, ২০২৫
দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ
সেপ্টেম্বর ১৮, ২০২৫

পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। পাল্টা গুলিতে হামলাকারীও মারা গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার স্থানীয় সময় নর্থ কডোরাস টাউনশিপে, যা ফিলাডেলফিয়ার প্রায় ১৮৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নিহত ও আহত কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া এক পারিবারিক বিরোধ নিয়ে তদন্তে ঘটনাস্থলে যান। এ সময় সশস্ত্র ব্যক্তি গুলি চালালে পাঁচ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। আহত দুই কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস জানান, “হামলাকারী মারা গেছে”। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেননি। তিনি আরও জানান, ঘটনাস্থলকে এখনও “অত্যন্ত সক্রিয় এলাকা” হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এফবিআইয়ের সহায়তায় বড় তদন্ত দল গঠন করা হবে।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি একে ইয়র্ক কাউন্টি ও পুরো রাজ্যের জন্য “শোকাবহ ও বিধ্বংসী দিন” বলে মন্তব্য করেন।

গুলিবর্ষণের পর আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয় একটি স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তার জন্য ভবনের ভেতরে থাকতে নির্দেশ দেয়। পরে বিকেলে সেই নির্দেশ তুলে নেওয়া হয়।

এ বছর ফেব্রুয়ারিতেও স্থানীয় এক হাসপাতালে জিম্মি পরিস্থিতিতে বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ নিহত হয়েছিলেন। ওই সময়ও বন্দুকধারী মারা যান।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এ ধরনের সহিংসতাকে “সমাজের অভিশাপ” হিসেবে আখ্যা দিয়েছেন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *