হিজাব নন-হিজাব বা আধুনিক পোশাক, সবার সমান অধিকার: সাদিক কায়েম
সেপ্টেম্বর ১৬, ২০২৫
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭
সেপ্টেম্বর ১৮, ২০২৫
হিজাব নন-হিজাব বা আধুনিক পোশাক, সবার সমান অধিকার: সাদিক কায়েম
সেপ্টেম্বর ১৬, ২০২৫
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭
সেপ্টেম্বর ১৮, ২০২৫

বাগছাসের মুখ্য সংগঠক হাসিবুলের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)-এর মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, গত ১৯শে আগস্ট আমি গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আহ্বায়কের নিকট আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার দায়িত্বকালীন সময়ে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছি। সাংগঠনিক দায়িত্ব পালনকালে আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে, তা সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন-এই প্রত্যাশা করি।

তিনি আরও লিখেছেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে।

হাসিবুল লিখেছেন, সত্য আর ন্যায়ের মিছিলে আমি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ। গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে সামনে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *