প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সেপ্টেম্বর ১৫, ২০২৫
ডাকসুর ভোট পুনঃগণনার জন্য উমামার আবেদন
সেপ্টেম্বর ১৬, ২০২৫
প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সেপ্টেম্বর ১৫, ২০২৫
ডাকসুর ভোট পুনঃগণনার জন্য উমামার আবেদন
সেপ্টেম্বর ১৬, ২০২৫

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণদের মধ্যে ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডার ও শুধু কারিগরি/ পেশাগত ক্যাডারের ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে।

এ ছাড় বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *